1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
নালিতাবাড়ীতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সংবাদের কাগজ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:১৬|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

নালিতাবাড়ীতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬,
  • 244 Time View

শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তন কক্ষে এই আয়োজন করা হয়। প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে নানা বিষয় উপস্থাপন করেন উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার।

এসময় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা ও সংবাদ সংগ্রহের কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এছাড়াও ফিচারধর্মী সংবাদ প্রকাশ ও সংবাদের মাঝে ভিন্নতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সহ-সভাপতি বিপ্লব দে কেটু, আল-হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক এম সুরুজ্জামান, দপ্তর সম্পাদক এম উজ্জ্বল, সিনিয়র সদস্য আমিরুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রেসক্লাব নালিতাবাড়ীর প্রয়াত সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব নালিতাবাড়ীর সকল পর্যায়ের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar


Loading...
Powered by Booking Calendar






To show CAPTCHA, please deactivate cache plugin or exclude this page from caching or disable CAPTCHA at WP Booking Calendar - Settings General page in Form Options section.
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST