শেরপুরের নকলায় মহান বিজয় দিবস উপলক্ষে যুব র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৬ ডিসেম্বর দুপুরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলমোড় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়।
জামায়াত মনোনীত শেরপুর ২ আসনের সংসদ প্রার্থী গোলাম কিবরিয়া ভিপির নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, জামায়াত মনোনীত নকলা পৌরসভা মেয়র প্রার্থী হাসিবুল হাসান হাসিব ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আতিক আলম প্রমুখ।
র্যালি ও সমাবেশে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ও সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন।