1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে জমি বিরোধে ছেলের আঘাতে মা আইসিইউতে, ঘাতক আটক! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৫২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে জমি বিরোধে ছেলের আঘাতে মা আইসিইউতে, ঘাতক আটক!

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 226 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে খোরশেদ আলম (৫৫)-এর কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। তিনি উপজেলার ধানশাইল গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯সেপ্টেম্বর) সকালে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছেলে খোরশেদ তার মা ওমেছা বেওয়াকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই ঘাতক ছেলে খোরশেদকে পুলিশ আটক করে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়ার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘাতক খোরশেদকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST