1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৩৩|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 115 Time View

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে উন্নতির গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরের (পুরাতন) প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। এর আগে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এবং ফিতা কেটে অতিথিগণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া এবং বিভিন্ন আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শন করা হয়।
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে ধারণ করে সপ্তাহব্যাপী সচেতনতা কার্যক্রম তুলে ধরা হয়।

এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ৩২টি স্টল বসে। প্রদর্শনী দেখতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ ভিড় জমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST