1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের ঝিনাইগাতীর বিল্লাল হোসেন এখন বিসিএস ক্যাডার! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের ঝিনাইগাতীর বিল্লাল হোসেন এখন বিসিএস ক্যাডার!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 273 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৫ নং ঝিনাইগাতী সদর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন।
পিতা মোঃ মমতাজ আলী এবং মাতা আম্বিয়া বেগমের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান।
তার সহধর্মিণী শেরপুর সরকারি মহিলা কলেজে ৩য় বর্ষে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত।
বিল্লাল হোসেনের আরও দুই বোন রয়েছেন। তার বড় বোন গার্মেন্টস কর্মী এবং ছোটো বোন শেরপুর সরকারি মহিলা কলেজে ৪র্থ বর্ষে অধ্যয়ণরত রয়েছেন। 

 ছোটো থেকেই মোঃ বিল্লাল হোসেন অনেক মেধাবী ছিলেন। তিনি ২০০৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি পান।

এবং পাইকুড়া এ আর পি উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ এবং শেরপুর সরকারি কলেজ থেকে ২০১৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ- ৪.৯০ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এরপর তিনি বাংলাদেশের সনামধন্য প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

তিনি প্রথম কর্মজীবন শুরু করেন
২২ জানুয়ারি ২০২৩ পানবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝিনাইগাতী সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
তিনি সেই নিয়োগ পরীক্ষায় উপজেলা ভিত্তিক মেধাতালিকায় ঝিনাইগাতী উপজেলায় ১ম স্থান অর্জন করেন।

জানা যায়, বিল্লাল হোসেন অনার্স ৩য় বর্ষ থেকেই বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেন।  দিন রাত অকাতরে পরিশ্রম করে অবশেষে সফলতা অর্জন করেছেন। 

তিনি ঝিনাইগাতী উপজেলার গর্ব।বিল্লাল হোসেন তার প্রথম বিসিএস ৪১তম বিসিএস পরীক্ষাতে নন ক্যাডারে সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক ( জীববিজ্ঞান) হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

কিন্তু তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া। তার অদম্য চেষ্টা ও পরিশ্রম করে তার সেই স্বপ্ন সফলতা পূর্নতা পায় ৪৩ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার মাধ্যমে।

তার এই সাফল্যের পেছনে আলোকবর্তিকা হয়ে ছিলেন তার পিতা-মাতা এবং তার মামাতো ভাই শাহীন মিয়া।তিনি বলেন, তার এই সাফল্যের জন্য তার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অবদান চিরস্মরণীয়।

তিনি ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে
শ্রীবরদী সরকারি কলেজ এর প্রভাষক, উদ্ভিদবিদ্যা পদে যোগদান করেন।
বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মোঃ বিল্লাল হোসেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন। 

৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায়  সংকটকালে তার সাধ্যমতো অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST