1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরের মেধাবী রাকিবুল হাসান রকি এখন সহকারী প্রকৌশলী! - দৈনিক সংবাদের কাগজ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৭|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরের মেধাবী রাকিবুল হাসান রকি এখন সহকারী প্রকৌশলী!

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 227 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার উত্তর শ্রীবরদী কলেজ রোড গ্রামে এক মুসলিম পরিবারে ৩ অক্টোবর ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন রাকিবুল হাসান রকি।

পিতা আব্দুল খালেক এবং মাতা মোরশেদা খাতুন দুই সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিনী একজন ডাক্তার। রাকিবুল হাসান রকির এক ছোট বোন রয়েছেন।

ছোট থেকেই রাকিবুল হাসান রকি মেধাবী ছাত্র ছিলেন। তিনি তাটিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

এর পর ২০১৪ সালে আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল, শেরপুর থেকে এস.এস.সি তে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০১৬ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী থেকে এইচ.এস.সি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

তিনি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন (EEE)তে পড়াশোনা করেন। জানা যায় রাকিবুল হাসান রকি পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে কিছুদিন জব করেন।

এরপর তাকে আর পিছনে ঘুরতে হয়নি সফলতার দেখা পেয়েছেন।
তিনি ২০২৪ সালে সহকারী প্রকৌশলী হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সুপারিশ প্রাপ্ত হন। বর্তমানে তিনি ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, বিউবো, পলাশ, নরসিংদীতে কর্মরত রয়েছেন।

এবং পূনরায় সিলেট গ্যাস ফিল্ড ( পেট্রো বাংলা) তে সহকারী ব্যবস্থাপক পদে সুপারিশপ্রাপ্ত হন।
দিন রাত অকাতরে পরিশ্রম করে অনেক সংগ্রাম করে আজ তিনি গন্তব্যে পৌঁছেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রাকিবুল হাসান রকি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST