1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুরে ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখলের অপচেষ্টা! - দৈনিক সংবাদের কাগজ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:১২|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুরে ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখলের অপচেষ্টা!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬,
  • 135 Time View

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।     

ওই বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি জবরদখলের অপচেষ্টায় এলাকাবাসী উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে যে, প্রায় ৩৩ বছর যাবত বিদ্যালয়টি যে জমি ভোগ ও দখল করে আসছে। সেই বিদ্যালয়ের জমি জবর দখলের পাঁয়তারা করছেন স্থানীয় মুন্নাফ নামের জনৈক ব্যক্তি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক সালমা আক্তার প্রতিনিধিকে বলেন, ১৯৮৯ সাল থেকে ওই জমি ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের নামে বরাদ্দ রয়েছে এবং দীর্ঘদিন শিক্ষা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। অভিযুক্ত মুন্নাফকে বিদ্যালয়ের জমিতে বসবাসের কোন অনুমতিই দেয়া হয়নি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, মানবিক বিবেচনায় জমিদাতা আলহাজ্ব আনসার আলী তার মালিকানাধীন অন্য জমি, যা বিদ্যালয়ের জমি সংলগ্ন তাতে মুন্নাফকে পরিবারসহ বসবাস করার জন্য দিয়েছেন। সেই জমিতেই মুন্নাফ ঘরবাড়ি করে বসবাস ও করছেন। অথচ বর্তমানে তিনি সেই মানবিক সহায়তাকে পুঁজি করে বিদ্যালয়ের জমি নিজের বলে দাবি করে জবরদখলের পাঁয়তারা করছেন বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করেছেন।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে বিদ্যালয়ের সীমানা বাউন্ডারি ভেঙে এবং কাঁটাতারের বেড়া কেটে বিদ্যালয়ের জমি জবর দখলের অপচেষ্টা করছে। ফলে বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের জমি জবর দখলের চেষ্টা শুধু আইনবিরোধীই নয়। তা রীতিমত ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা প্রসারে সরাসরি হস্তক্ষেপের সামিল। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে এই ধরনের কর্মকাণ্ড চালানোর সুযোগ কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও সত্য উদঘাটন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST