পবিত্র ইসলাম ধর্ম, কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় শেরপুরের শ্রীবরদীতে সোহাগ (২৪ ) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মানুষের ক্ষোভে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে উপজেলা সদর।
পুলিশ ও স্থানীয়রি জানায়, সোহাগ সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মুসলিম জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীবরদী থানা পুলিশ তরিৎ সোমবার (২৪ নভেম্বর) অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি ) প্রতিনিধিকে বলেন “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নিয়মিত মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আপত্তিকর মন্তব্যের খবর ছড়িয়ে পড়লে হাজারো ‘তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভে ফেটে পড়ে। সোমবার দুপুরে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, “মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে কেউ যেন এমন দুঃসাহস না পায়, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনমনে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
উল্লেখ্য, ২২ নভেম্বর সোহাগ তার ফেসবুকে“ইসলামের সত্য জানবো কিভবে, কুরআন ও হাদিসের মাধ্যমে, তাই তো? কিন্তু সবগুলো সহীহ হাদিসেই ভুল আছে! কুরআন বিশ্বাস করতে হবে! তবে এখানেও অনেক সংশয় রয়েছে।”
এই পোস্টটিই এলাকাজুড়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ে তৌহিদি জনতা।