1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:২৪|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর গারো পাহাড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর হাফ ম্যারাথন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 117 Time View

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে ১২ নভেম্বর বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয়  ৭ শতাধিক শিশু, নারী-পুরুষ। এদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হয়। এবারের ম্যারাথন অনুষ্ঠানের সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, মিমোজা এন্টারপ্রাইজের চেয়ারম্যান জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিব, কামাল হোসেন, শাহরিয়ার ইসলাম রবিন, শাহরিয়ার আহমেদ রাব্বি প্রমুখ। পরে দ্বিতীয় পর্বে ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরির জার্সি ও মেডেলসহ কিটব্যাগ উন্মোচন করা হয়। এ সময় জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST