1. admin@dainiksangbaderkagoj.com : admin :
  2. mahadihasanchamak@gmail.com : Azizul islam : Azizul islam
শেরপুর জেলার গর্ব উমর শরীফ আরমান এখন বিসিএস ক্যাডার! - দৈনিক সংবাদের কাগজ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:১৮|
বিজ্ঞাপনঃ
বেনাপোলের দীর্ঘ ৯ বছরের পুরাতন হাজী বিরিয়ানী হাউস এখন রাস্তার বিপরীতে।পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী হাজী বিরিয়ানী হাউস।আমাদের দ্বিতীয় শাখা এখন বর্ডরের সায়েদ আলী মার্কেটে অবস্থিত।আমরা বিরিয়ানী জগতে এক ধাপ এগিয়ে।আমাদের খাবারের আইটেম সমূহ:শাহী মোরগ পোলাও,(হাফ,ফুল)। গরুর কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) সরিষা তৈলের রান্না গরুর তেহারী (হাফ,ফুল) খাসির কাচ্চি বিরিয়ানী (হাফ,ফুল) খাসির রেঝালা (হাফ,ফুল) ডিম পোলাও(হাফ,ফুল) এবং স্পেশাল বোরহানী পাওয়া যায়।পরিচালনায়:মো:আজিজ বাবুর্চি।বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত(পুরাতন ঢাকা,সাউথ সুদান,লিবিয়া)

শেরপুর জেলার গর্ব উমর শরীফ আরমান এখন বিসিএস ক্যাডার!

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 169 Time View

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর সদর উপজেলার সিংপাড়া গ্রামের মোঃ উমর শরীফ আরমান ২৮ অক্টোবর ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন।

পিতা:রইছ উদ্দীন , মাতা:মমতাজ বেগম তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার । তিনি ছয় ভাই বোনের মধ্যে কনিষ্ঠ সন্তান। তার
স্ত্রী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পুর্ণ করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছেন।
তার বড় ভাই উমর ফারুক বাংলাদেশের স্পেলাইজড হাসপাতালের একজন ডাক্তার।

উমর শরীফ আরমান ছোট থেকেই অনেক মেধাবী ছাত্র ছিলেন। মুকুল একাডেমি থেকে ২০০৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এবং ২০০৮ সালে শেরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৪.৯০পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

এর পর বাংলাদেশের স্বনামধন্য
প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স সম্পুর্ন করেন।

দিন রাত অকাতরে পরিশ্রম করে ৩৬ তম বিসিএস (শিক্ষা)ক্যাডারে প্রভাষক পদার্থবিজ্ঞান হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

তার প্রথম কর্মস্থল শ্রীবরদী সরকারি কলেজ ও ২য় কর্মস্থল সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর।

তিনি বর্তমানে তিনি শেরপুর সরকারি মহিলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উমর শরীফ আরমান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Calendar

Calendar is loading...
Powered by Booking Calendar
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া, নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি, কপিরাইট 2022 ইং দৈনিক আলোকিত বশিশাল এর সকল স্বত্ব সংরক্ষিত।
ভুল তথ্যর জন্য সেই তথ্য দাতাই দায়ী থাকবে, কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী থাকবে না।
Theme Customize BY BD IT HOST