সমিতির গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে সভাপতি আবু নাঈম ও কোষাধ্যক্ষ এমদাদুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এই আয়োজন করে ‘সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ এর ভুক্তভোগী সদস্যরা।
মানববন্ধনে ভুক্তভোগী মোঃ মেহেদী, রেজাউল করিম, সুরাইয়া, শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান এলাকায় ২০১৮ সালে “সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ” প্রতিষ্ঠিত হয়। সমিতিটি প্রতিষ্ঠার নানাভাবে মানুষের মাঝে লোভের প্রলোভন তৈরি করে। একপর্যায়ে গ্রাহকদের অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয় সমিতিটি। মানববন্ধনে টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।